পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৯
অ- অ+

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্স চত্বরে একটি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।

কর্মসূচির আওতায় বাংলাদেশ পুলিশের সব ইউনিট, পুলিশ ব্যারাক, আবাসিক এলাকা ও অফিস চত্বরের উপযুক্ত স্থানে ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশের বনজ সম্পদ বৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে সবাইকে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গারা পাচ্ছে বিশেষ পাসপোর্ট
৫.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তান ও আফগানিস্তান
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৬২, মামলা ৪৩