হাসিনাবিহীন এই বাংলাদেশটি এক নতুন বাংলাদেশ

নাজমুস সাকিব
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৭
অ- অ+

আমরা জাতি হিসেবে কতটা হিংসুক, অন্যের সাফল্যে আমরা কতটা ঈর্ষান্বিত হই -- সেটা গতকাল সন্ধ্যার পর থেকে সোশ্যাল মিডিয়াতে জামায়াতি এক্টিভিস্ট ও বটবাহিনীর আচরণের দ্বারা টের পাচ্ছিলাম। আমজনতার দলের তারেক রহমানকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর জাপান সফরে সফরসঙ্গী করেছেন। এটি কিছুতেই হিংসুক জামায়াতিরা মেনে নিতে পারছে না।

তারেককে 'আম-তারেক' বলে প্রতিনিয়ত বিদ্রুপ করা এসব মুখোশধারী ধর্মব্যবসায়ীরা যেন প্রধানমন্ত্রীকে সমালোচনা করার নতুন এক উপলক্ষ খুঁজে পেলো! তাদের প্রতিক্রিয়াতে মনে হলো, তারেককে সফরসঙ্গী করে প্রধানমন্ত্রী যেন বিশাল কোনো অন্যায় করে ফেলেছেন! আসলে মগবাজারের বটবাহিনীর প্রকৃত চুলকানি বা জ্বালাপোড়া অন্য জায়গায়। ওদের দলের ভণ্ডামিকে যেভাবে, যেই ভাষায় প্রতিনিয়ত ‘ধোলাই’ করে একজন রাশেদ, নুরুল হক নূর অথবা আমজনতার দলের তারেক -- সেই ভাষায় অন্য কেউ তো করতে পারে না!

বিএনপির নেতৃত্বে থাকা এই বর্তমান সরকারের ভেতর রাশেদ বা নুরুল হক নূরের চেয়ে অনেক বেশি প্রভাবশালী মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপদেষ্টা আছেন। কিন্তু বটবাহিনীর জ্বালাপোড়া ঘুরেফিরে সেই নূর-রাশেদ অথবা আমজনতার তারেকের দিকেই! অত্যন্ত প্রান্তিক লেভেল থেকে উঠে আসা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আন্দোলনের সূচনা করে এই ছেলেগুলো তিলে তিলে আজকের এই অবস্থানে এসেছে। ওদের এই যাত্রাটি কখনোই সহজ কোনো যাত্রা ছিল না।

ওদের যেই বয়স, তাতে কখনো কখনো ওরা ভুল করেছে, নিজেদের সংশোধন করেছে। কিন্তু ফ্যাসিস্ট হাসিনার সাথে কোনোদিন আপোষ করে নাই। চব্বিশের ডামি নির্বাচনে গোয়েন্দা সংস্থা দিয়ে শাহজাহান ওমর অথবা কল্যাণ পার্টির ইব্রাহিমের মতো বুড়ো ভামদের হাসিনা কিনতে পারলেও, এই ছেলেগুলোকে কিনতে পারে নাই।

হাসিনা বিহীন এই বাংলাদেশটি এক নতুন বাংলাদেশ। এবং এই নতুন বাংলাদেশের পেছনে একজন নুরুল হক নূর, একজন রাশেদ অথবা একজন তারেকের অবদান অনস্বীকার্য। আজকে যারা আমজনতার দলের তারেককে প্রধানমন্ত্রীর সাথে সফরসঙ্গী হিসেবে দেখে বিস্ময় প্রকাশ করছেন, তাদের এই হীনমন্যতা দেখে এবং হিংসুক মানসিকতা দেখে আমার মনে প্রশ্ন জাগে -- এরা কিভাবে ইসলাম কায়েমের কথা বলে, যেখানে এদের মনের ভেতরে এত তীব্র 'হিংসা' ??

ফুটনোট: আমার এই লেখাটি দেখে যেসব জামায়াতি বটবাহিনী ধারণা করছো, আমিও হয়তো ভবিষ্যতে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হওয়ার আশায় এমন একটি লেখা "প্রসব" করেছি -- তাদের সেই ধারণায় পানি ঢেলে দিতে চাই! আমি আল্লাহর রহমতে আমার নিজের ইনকামের টাকায় পৃথিবীর এমন কোনো গুরুত্বপূর্ণ দেশ নেই -- যেখানে ভ্রমণ করি নাই! আগামীতেও আমি আমার নিজের টাকাতেই বিদেশ ভ্রমণ করবো। আমি জীবনেও কোনো রাজনৈতিক দলের থেকে কোনো পদ-পদবি বা সুযোগ নিবো না। তবে রাশেদ বা নূর বা তারেকের মতো আমার ভাইয়েরা যদি বিএনপির এই সরকারের থেকে যেসব সম্মান পেয়েছে বা আগামীতেও পাবে, সেটাকেই আমি আমার প্রাপ্তি বলে মনে করি। কারণ ওরা আমার ভাই। আমি ওদের সাফল্যকে নিজের সাফল্য মনে করি।

(ঢাকাটাইমস/২৬ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্রাজিলে আবারও প্রেসিডেন্ট হলেন লুলা
বঙ্গোপসাগরে আজ ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বৃষ্টির পূর্বাভাস ৩ বিভাগে
ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ