পদ্মা সেতুর নিচে গোসলে নেমে দুইজন নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ২০:৩১
অ- অ+

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুইজন নিখোঁজ হয়েছেন। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের স্টাফ মো. মারুফ (৪০)। তাঁর বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়। অপরজন মো. রাসেল (৩৫), তাঁর বাড়ি পটুয়াখালী জেলায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ২৬ অক্টোবর সোমবার দুপুর ২টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে, পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী গোসল করতে নদীতে নামেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নিখোঁজ হন।

খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ দুজনকে উদ্ধারে অভিযান শুরু করে। তাদের উদ্ধার না হওয়া পর্যন্ত ডুবুরি দলের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমি নোবেল পুরস্কার পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে দেখতে চাই না: ট্রাম্প
বান্দরবানে বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের ডাক ইরানের
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য, সরকারের অবস্থান কী