তেজগাঁও বিভাগে এক দিনে গ্রেপ্তার ৯৯ জন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) তেজগাঁও বিভাগের বিভিন্ন থানার অপরাধপ্রবণ এলাকায় দিনভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্রে জানা যায়, তেজগাঁও বিভাগের ছয়টি থানায় এসব অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে তেজগাঁও থানায় ৩২ জন, শেরেবাংলা নগর থানায় ১০ জন, মোহাম্মদপুর থানায় ১৮ জন, আদাবর থানায় ২৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন এবং হাতিরঝিল থানায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, অপরাধপ্রবণ এলাকাগুলোতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তেজগাঁও বিভাগ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












