চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে দুই তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে সুজন (১৮) এবং একই এলাকার সুবাহানের ছেলে সাব্বির আহমেদ (১৯)।
স্থানীয়রা জানায়, দুপুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে যান সুজন ও সাব্বির। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে নৌ-পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নেবে নৌ-পুলিশ।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











