দক্ষিণ আফ্রিকায় অতর্কিত গুলিতে ১৭ জন নিহত

দক্ষিণ আফ্রিকার গাউটেং প্রদেশের একটি পানশালায় (ট্যাভার্ন) অতর্কিত গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস জানায়, জোহানেসবার্গের দক্ষিণ-পশ্চিমে ওয়েডেলা টাউনশিপের ওই পানশালায় গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসা সেবাকর্মীরা ১৭ জনকে মৃত ঘোষণা করেন। খবর আল জাজিরার।
পুলিশ জানিয়েছে, হামলার কারণ এখনো জানা যায়নি। ঘটনার পর হামলাকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ আটজন সন্দেহভাজনকে খুঁজছে। তারা একে-৪৭ রাইফেল ও পিস্তল নিয়ে সশস্ত্র ছিল বলে জানা গেছে।
হামলায় আহত ১৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












