ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়ন দাখিল

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৬
অ- অ+

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে মির্জা ফয়সল আমিন বলেন, তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে চান। এ নির্বাচনে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন।

এদিকে, এ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার হোসেনও মনোনয়নপত্র দাখিল করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(ঢাকা টাইমস/২৭সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাষানটেক থানা যুবলীগ নেতা অনিক ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার
নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ার ঘটনায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ
হাম উপসর্গে একদিনে ৯ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪১
বিএসইসি কর্মকর্তা আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে যত অভিযোগ