সন্ত্রাস নৈরাজ্য যারা করে তাদের এদেশে ঠাঁই নেই: তথ্য প্রতিমন্ত্রী

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৮| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৮
অ- অ+

সন্ত্রাস ও নৈরাজ্য যারা করে তাদের এ দেশে ঠাঁই হবে নাই এবং ঠাঁই হবেও না বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের গেইটপাড়া এলাকায় জেলা বিএনপির উদ্যোগে আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী শক্তির এ দেশে কোনো জায়গা নেই। তারা দেশের কোনো উন্নয়ন করেননি। তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। এই টাকা আমাদের টাকা, এই টাকা জনগণের টাকা। তারা এদেশের হাজারো মায়ের বুক খালি করেছে। তাদেরকে বিচারের আওতায় আসতে হবে।

তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ও গুপ্তরা সুপরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে তারেক রহমানের সরকারের কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এমন অপতৎপরতা রুখতে দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে জামালপুরের রাজপথে সর্বদা সোচ্চার থাকতে হবে। চব্বিশের গণহত্যাসহ রাজনৈতিক নেতাকর্মীদের গুম-খুনের অপরাধে শেখ হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীম এমপি সভাপতিত্ব করেন।

এসময় বক্তব্য দেন, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন এমপি, জামালপুর-২ আসনের সংসদ সদস্য ও ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি এ ই সুলতান মাহমুদ বাবু এমপি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

পরে সমাবেশ শেষে শহরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গেইটপাড় থেকে বের হয়ে তমালতলা গিয়ে শেষ। এতে জেলা, বিভিন্ন উপজেলা, পৌরসভা, ওয়ার্ড ও থানার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘কমিউনিটি ব্যাংকের লক্ষ্য শুধু মুনাফা হওয়া উচিত নয়’
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট ও ৭০০ কেজি মাছসহ আটক ১৭
১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি
গাজীপুরে ডিজে পার্টিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, এক্সটাসি-কোকেন-কুশসহ গ্রেপ্তার ৪