গাজীপুরে ভেকুর চাপায় আহত বৃদ্ধের মৃত্যু

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৪
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে পৌরসভার পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান চলাকালে ভেকুর চাপায় গুরুতর আহত বধু মুন্সী (৭০) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে শ্রীপুর পৌর এলাকার গরুহাটা মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বধু মুন্সী শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শ্রীপুর পৌরসভার উদ্যোগে গরুহাটা মাঠ এলাকায় পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় একটি এস্কেভেটর দিয়ে মাঠ ও আশপাশের এলাকায় থাকা বিভিন্ন স্থাপনা, ময়লা-আবর্জনা ও অন্যান্য অব্যবস্থাপনা পরিষ্কারের কাজ চলছিল।

অভিযান চলাকালে মাঠে থাকা বধু মুন্সী হঠাৎ এস্কেভেটরের চাপায় পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভারী যন্ত্রপাতি দিয়ে উচ্ছেদ ও পরিচ্ছন্নতার কাজ করার সময় আশপাশে থাকা মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ধরনের অভিযানে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপদ দূরত্ব নিশ্চিত না করা হলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

এদিকে, পৌরসভার উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান চলাকালে কীভাবে ওই বৃদ্ধ এস্কেভেটরের আওতায় চলে গেলেন এবং দুর্ঘটনার পেছনে কারও অবহেলা ছিল কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দুর্ঘটনার বিষয়ে শ্রীপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকা টাইমস/২৬সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিশ্র ফলচাষে ভাগ্য বদল নাহিদের  
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের
‘কমিউনিটি ব্যাংকের লক্ষ্য শুধু মুনাফা হওয়া উচিত নয়’
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট ও ৭০০ কেজি মাছসহ আটক ১৭