হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে আইআরজিসির হামলা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:১২
অ- অ+

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার প্রস্তাবের মধ্যে গত ৪৮ ঘণ্টায় হরমুজ প্রণালিতে ১৯টি জাহাজে আঘাত হানা হয়েছে বলে দাবি করেছে ইরান।

রোববার (২৭ সেপ্টেম্বর) আইআরজিসি সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ‘ফার্স’-এর প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার কৌশলগত সমুদ্রপথটিতে ‘বিধি লঙ্ঘনকারী’ হিসেবে চিহ্নিত ১৯টি জাহাজকে লক্ষ্যবস্তু করেছে আইআরজিসি। অননুমোদিত পথ দিয়ে চলাচলের চেষ্টার জেরে প্রথম রাতে ১২টি এবং দ্বিতীয় রাতে ৭টি জাহাজের ওপর এই হামলা চালানো হয়।

ট্রাম্প যখন হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ থাকার দাবি করছিলেন, ঠিক তখনই এই হামলার ঘটনাগুলো ঘটল। ইরানি কর্মকর্তারা বলছেন, এসব অভিযান ওয়াশিংটনের দাবির সম্পূর্ণ বিপরীত। পাশাপাশি তারা সতর্ক করে দিয়েছেন, তেহরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ ওই এলাকা অতিক্রম করলে সশস্ত্র প্রতিরোধের মুখে পড়বে।

সাম্প্রতিক কয়েক ঘণ্টায় প্রণালির দক্ষিণে অবস্থানরত বাণিজ্যিক জাহাজগুলোর দিকে ইরানের বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ও আক্রমণকারী ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। সূত্র: ফার্স নিউজ এজেন্সি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাড্ডা ক্লিনিকে হামলায় পুলিশের নিষ্ক্রিয়তার প্রমাণ মিলেছে, মামলা হচ্ছে ওসির বিরুদ্ধে
বাংলা কিউআরে লেনদেন বাড়াতে প্রণোদনা ঘোষণা
তেজগাঁও বিভাগে এক দিনে গ্রেপ্তার ৯৯ জন
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, পুলিশের ধাওয়ায় আহত ৪