ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৭
অ- অ+

রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বিপরীত পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় রেজাউল ইসলাম (২৩) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাতে বিস্ফোরণের পর পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

ধানমন্ডি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২টা ২৬ মিনিটের দিকে ধানমন্ডি ১১/এ সড়কের একটি বাসার সামনে পাকা রাস্তায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রেজাউল জানিয়েছেন, প্রায় ১০ থেকে ১২ দিন আগে নিউমার্কেট এলাকার একটি চায়ের দোকানে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাকে আইসিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানোর প্রস্তাব দেন। এর বিনিময়ে তাকে ৫০ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই পরিকল্পনার অংশ হিসেবে রেজাউল গত ২৮ সেপ্টেম্বর ঘটনাস্থল ঘুরে দেখেন। পরে বুধবার মধ্যরাতে সেখানে গিয়ে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গলির ভেতর দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।

ধানমন্ডি মডেল থানা জানিয়েছে, গ্রেপ্তার রেজাউলের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূজার ছুটি নিয়ে বড় প্রশ্ন, বেসরকারি চাকরিজীবীরা যা জানতে চান
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৪৮
কেন গরিব ছেলেদের প্রতি দুর্বল ছিলেন প্রভা? জানালেন কারণ
গুগলের সঙ্গে বিরোধে জড়ানো সেই এআই গবেষক এবার পেলেন ‘বিকল্প নোবেল’