কেন গরিব ছেলেদের প্রতি দুর্বল ছিলেন প্রভা? জানালেন কারণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫০| আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০১
অ- অ+

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী। সম্প্রতি এক পডকাস্টে নিজের বেড়ে ওঠা, ব্যক্তিগত পছন্দ ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রভা। সেখানেই জানিয়েছেন, একসময় গরিব ছেলেদের প্রতি তাঁর আলাদা এক ধরনের দুর্বলতা ছিল।

নিজের পছন্দের কথা বলতে গিয়ে প্রভা বলেন, ‘আমার সবসময় গরিব ছেলে পছন্দ ছিল এক সময়। আমাকে অভাবের কথা বললে—যেমন, না খেয়ে ছিলাম, কষ্টে বড় হয়েছি, বাবা-ভাই-বোনদের এভাবে মানুষ করেছি—এসব শুনলে গলে যেতাম।’

কেন এমনটা ভালো লাগত, সে প্রসঙ্গও উঠে এসেছে তার কথায়। কারও জীবনের কষ্ট, অভাব কিংবা সংগ্রামের গল্প শুনলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়তেন। সেই অনুভূতিই একসময় তাঁর পছন্দের ক্ষেত্রেও প্রভাব ফেলেছিল বলে জানান অভিনেত্রী।

পডকাস্টে নিজের শৈশবের কথাও স্মরণ করেছেন প্রভা। তার ভাষ্য, ছোটবেলায় তিনি বেশ আহ্লাদী ছিলেন। এমনকি একটা সময় ঠিকমতো কথা বলতেও পারতেন না।

প্রভা বলেন, ‘আমি বেশ আহ্লাদী ছিলাম। এরকম একটা সময় ছিল, প্রপারলি কথা বলতে পারতাম না।’

শৈশবের সেই সময়ের স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, ‘এত কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গাতে আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি, আমার বন্ধুদের বাবা-মা অবধি আদর করত।’

অভিনেত্রীর মতে, অতিরিক্ত আদর-যত্নের কারণে তার ম্যাচিউরিটিও কিছুটা দেরিতে এসেছে। তিনি বলেন, ‘সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’

এদিকে অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে প্রভার। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমাটির বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমায় অভিনয় করছেন প্রভা। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূজার ছুটি নিয়ে বড় প্রশ্ন, বেসরকারি চাকরিজীবীরা যা জানতে চান
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৪৮
ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ, পালানোর সময় গ্রেপ্তার এক
গুগলের সঙ্গে বিরোধে জড়ানো সেই এআই গবেষক এবার পেলেন ‘বিকল্প নোবেল’