সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৪
অ- অ+

মার্শাল আর্ট নিয়ে নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে মজার ছলে এমন প্রশ্নই ছুড়ে দিয়েছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালা। তামিল সিনেমা ‘ভেট্টুভাম’-এ অভিনয়ের জন্য মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে গিয়ে এই শিল্পের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়েছে। এমনকি এখন নাচের চেয়েও মার্শাল আর্টকে বেছে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

পা রঞ্জিত পরিচালিত ‘ভেট্টুভাম’ অ্যাকশন ও সায়েন্স ফিকশনের মিশেলে তৈরি একটি সিনেমা। এতে শোভিতার সঙ্গে অভিনয় করছেন ভিআর দিনেশ ও আরিয়া। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শোভিতাকে।

ছবির কাজের অংশ হিসেবে শোভিতাকে মার্শাল আর্টের প্রশিক্ষণ নিতে হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির ‘ইউভা ২০২৬’-এ অতিথি হয়ে সিনেমাটি ও নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।

শোভিতা জানান, ‘ভেট্টুভাম’-এর মাধ্যমেই প্রথমবার মার্শাল আর্টের সঙ্গে তাঁর পরিচয়। এরপর ভারতের বিভিন্ন ঐতিহ্যবাহী মার্শাল আর্ট নিয়েও আগ্রহ তৈরি হয়েছে তাঁর। কলারিপায়াত্তু ও মল্লখম্বের মতো শিল্পের কথাও উল্লেখ করেন অভিনেত্রী।

মার্শাল আর্টকে শুধু সিনেমার প্রস্তুতি বা শরীরচর্চা হিসেবে দেখছেন না শোভিতা। তাঁর মতে, এর অনুশীলন মানসিক চাপ ও অস্বস্তি কমাতেও সহায়তা করেছে। শারীরিক ফিটনেসের পাশাপাশি নিজের ভেতরেও এক ধরনের পরিবর্তন অনুভব করেছেন তিনি।

শাস্ত্রীয় নৃত্যে প্রশিক্ষিত শোভিতাকে সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়, নাচ ও মার্শাল আর্টের মধ্যে এখন কোনটি বেছে নেবেন। উত্তরে অভিনেত্রী জানান, এমন উত্তর নিজেই দেবেন বলে আগে ভাবেননি। তবে মার্শাল আর্ট তাঁকে যেভাবে চাপমুক্ত করেছে, সেটি তাঁর ভালো লেগেছে। তাই এখন নাচের বদলে মার্শাল আর্টকেই বেছে নেওয়ার কথা বলেন তিনি।

এরপরই মজার ছলে শোভিতা বলেন, ‘সব মজা শুধু ছেলেরাই নেবে কেন?’

তাঁর কথায় যেমন রসিকতা ছিল, তেমনি মার্শাল আর্টের মতো শারীরিক কৌশলভিত্তিক শিল্পে নারীদের অংশগ্রহণের বিষয়টিও উঠে আসে।

‘ভেট্টুভাম’-এর গল্পে তিনটি ভিন্ন সময়কে একটি অভিন্ন সূত্রে যুক্ত করা হয়েছে। অতীতের মানুষের ঐতিহ্য, সংঘাত ও ক্ষমতার লড়াই কীভাবে বর্তমানকে প্রভাবিত করে এবং ভবিষ্যতের পথ তৈরি করে, সিনেমাটিতে সেই বিষয়গুলো তুলে ধরা হবে। গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে মার্শাল আর্ট ও ঐতিহ্যের যোগসূত্র।

সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন জি ভি প্রকাশ কুমার। সংলাপ লিখেছেন ফ্র্যাঙ্কলিন জ্যাকব। চিত্রগ্রহণে রয়েছেন রূপেশ শাজি, সম্পাদনায় সেলভা আরকে এবং শিল্প নির্দেশনায় এস এস মূর্তি। অ্যাকশন কোরিওগ্রাফি করেছেন ধিলিপ সুব্বারায়ণ।

চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ভেট্টুভাম’-এর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমান বহর বাড়াতে বোয়িংয়ের পর এয়ারবাসও কিনছে বাংলাদেশ সরকার
আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে ১ কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম
দলাদলি বন্ধ করুন, শিক্ষার পরিবেশ গড়ে তুলুন: শিক্ষকদের উদ্দেশ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর 
দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু