মৃত্যুর এক বছর পর জুবিন গার্গের নতুন বাংলা গান প্রকাশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৪
অ- অ+

প্রয়াণের এক বছর পর প্রকাশ পেল ভারতের শিল্পী জুবিন গার্গের কণ্ঠে গাওয়া অপ্রকাশিত বাংলা গান ‘ফেলে আসা’। গানটিতে জুবিন গার্গের সঙ্গে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের কণ্ঠশিল্পী রত্না সাহা।

১৯ সেপ্টেম্বর জুবিন গার্গের প্রয়াণের প্রথম বার্ষিকীতে গানটি প্রকাশ করা হয়। তাঁর কণ্ঠে গাওয়া অপ্রকাশিত এই গান প্রকাশের মধ্য দিয়ে ভক্ত ও সংগীতপ্রেমীদের সামনে এল তাঁর সৃষ্টির আরেকটি অধ্যায়।

‘ফেলে আসা’ গানটির কথা লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়। সুর করেছেন রিজওয়াইন ইয়াসিন এবং সংগীতায়োজন করেছেন শুভায়ু ভট্টাচার্য। পাভেল মাহমুদ জয়ের পরিচালনায় গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তারেক জামান ও ফারিয়া ইসলাম।

১৯ সেপ্টেম্বর থেকে কণ্ঠশিল্পী রত্না সাহার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘রত্না সাহা’য় গানটির মিউজিক ভিডিও দেখা যাচ্ছে। প্রকাশের পর গানটি নিয়ে জুবিন গার্গের ভক্ত ও সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জনপ্রিয় শিল্পীদের একজন ছিলেন জুবিন গার্গ। বিভিন্ন ভাষায় গান গেয়ে পরিচিতি পাওয়া এই শিল্পীর বাংলা গানও শ্রোতাদের মধ্যে জনপ্রিয়। তাঁর কণ্ঠে গাওয়া ‘ফেলে আসা’ সেই বাংলা গানের ধারায় নতুন সংযোজন, যা তাঁর মৃত্যুর পর প্রথমবার শ্রোতাদের সামনে এসেছে।

২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় দুর্ঘটনার শিকার হয়ে ৫২ বছর বয়সে মারা যান জুবিন গার্গ। তাঁর আকস্মিক মৃত্যুতে ভারতসহ বিভিন্ন দেশের সংগীতাঙ্গনে শোকের আবহ তৈরি হয়। প্রয়াণের এক বছর পর তাঁর কণ্ঠের অপ্রকাশিত গান প্রকাশের মধ্য দিয়ে আবারও স্মরণ করা হচ্ছে এই শিল্পীকে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুর-১১ নম্বরে চলন্ত বাসে আগুন
প্রয়োজনে জীবন দেব, কিন্তু দাবি আদায় না করে ঘরে ফিরব না: ডা. শ‌ফিকুর
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নাশকতা ঠেকাতে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল 
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে  বিএনপির মতবিনিময় সভা