সৌদির সঙ্গে হুথিদের উত্তেজনা

রিয়াদ বিমানবন্দরের কাছে ধোঁয়া, বাতিল ও বিলম্ব বহু ফ্লাইট

ইন্টারন্যাশনাল ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৯
অ- অ+

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধোঁয়া ও আগুন দেখা যাওয়ার পর বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। বিমানবন্দর থেকে বহু ফ্লাইট বিলম্বিত ও বাতিল হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিমান ট্র্যাকিংবিষয়ক ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানায়, রিয়াদের বিমানবন্দরে ‘বড় ধরনের সমস্যা’ তৈরি হয়েছে। এর ফলে সেখানে উড়োজাহাজ চলাচলে ব্যাপক বিঘ্ন দেখা দিয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রিয়াদের বাসিন্দারা বিমানবন্দরের কাছ থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখেছেন। এক বাসিন্দা এএফপিকে বলেন, ‘বিমানবন্দরের দিকে আমরা কালো ধোঁয়া ও আগুন দেখতে পেয়েছি।’

ফ্লাইটরাডার২৪ তাদের ওয়েবসাইটে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরকে ‘ফ্লাইট ডিসরাপশন ইনডেক্স’-এ ৫ দশমিক ০ মাত্রায় রেখেছে। এর অর্থ, বিমানবন্দরটিতে ফ্লাইট বাতিল ও বিলম্বের বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।

এর আগে সৌদি আরব বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করেছিল। এর পরপরই রিয়াদ বিমানবন্দরে বিমান চলাচলে বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়।

তবে বিমানবন্দরের কাছে ধোঁয়া ও আগুনের কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এর মধ্যে গতকাল শুক্রবার ইয়েমেনের হুথি বিদ্রোহীরা অভিযোগ করে, সৌদি আরব সানার আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ড্রোন হামলা চালিয়েছে। এ ঘটনার জবাব দেওয়ার হুমকিও দেয় তারা।

হুথিদের ওই হুমকির পর শুক্রবার গভীর রাতে সৌদি আরব দেশটির বিভিন্ন প্রদেশে বিমান হামলার সতর্কতা জারি করে।

গত দুই সপ্তাহ ধরে সৌদি আরব ও ইয়েমেনের হুথিদের মধ্যে নতুন করে পূর্ণমাত্রার উত্তেজনা চলছে। এর মধ্যে দুই পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনাও ঘটছে। এমন পরিস্থিতির মধ্যেই সৌদি আরবের অন্যতম ব্যস্ত বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ধোঁয়া ও আগুন দেখা গেল।

সূত্র: এএফপি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নাশকতা ঠেকাতে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল 
রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে  বিএনপির মতবিনিময় সভা 
মৃত্যুর এক বছর পর জুবিন গার্গের নতুন বাংলা গান প্রকাশ
যে কারণে টেস্ট দলে ৩ জন অতিরিক্ত ক্রিকেটার রেখেছে বাংলাদেশ