সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮
অ- অ+

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। সতর্কতা জারির প্রায় আধা ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেয় সৌদি কর্তৃপক্ষ। খবর ডন’র।

প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের বাসিন্দারা ভোর ৩টার কিছু আগে মোবাইলে একটি জরুরি বার্তা পান। এতে তাদের এলাকাকে ‘শত্রুভাবাপন্ন আকাশপথের হুমকির’ মুখে রয়েছে বলে সতর্ক করে ঘরের ভেতরে অবস্থানের নির্দেশ দেওয়া হয়।

জরুরি সতর্কবার্তা পাওয়ার পরপরই এএফপির সাংবাদিকরা দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। তবে বিস্ফোরণের কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

এরপর সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ রিয়াদে জারি করা সতর্কতা প্রত্যাহার করে নাগরিকদের বিপদ কেটে যাওয়ার বিষয়টি জানায়। রাজধানীর পাশাপাশি আল-খারজ এলাকাতেও সম্ভাব্য বিপদের সতর্কতা জারি করা হয়েছিল বলে সৌদি সংবাদমাধ্যম জানিয়েছে।

ইয়েমেনে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরব সাম্প্রতিক সময়ে একাধিকবার হামলার সতর্কতা জারি করেছে। ইয়েমেনের হুথিদের সঙ্গে সৌদি-সমর্থিত বাহিনীর লড়াই জুলাইয়ে ফের তীব্র হওয়ার পর সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাও ঘটেছে।

রিয়াদে শনিবারের ঘটনাটি রাজধানীতে সাম্প্রতিক সংঘাতের পর প্রথম সরাসরি প্রভাবের ঘটনা হিসেবে উল্লেখ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে বিস্ফোরণের উৎস বা হামলার ধরন সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন পে স্কেলের ভেটিং সম্পন্ন, প্রজ্ঞাপন প্রকাশ আজই
হজযাত্রায় নতুন স্বাস্থ্যনির্দেশনা, যেতে পারবেন না যারা
দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৫, মামলা ৪৭