সার্ককে ফের সক্রিয় করতে ভুটানের সমর্থন চাইল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩০
অ- অ+

সার্ককে আবার সক্রিয় করতে ভুটানের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শুক্রবার ঢাকায় স্বল্প সময়ের যাত্রাবিরতিকালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে আলাপকালে এ বিষয়ে দেশটির সমর্থন চাওয়া হয়।

ভুটানের প্রধানমন্ত্রীকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী একটি সমৃদ্ধ দক্ষিণ এশিয়ার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরেন। তাঁরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ভুটানের প্রধানমন্ত্রীকে উষ্ণ শুভেচ্ছাও জানান।

আলাপকালে দক্ষিণ এশিয়ার দেশগুলোর ও জনগণের যৌথ কল্যাণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার বিষয়ে ভুটানের সহযোগিতা চান তাঁরা।

এ ছাড়া ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) উন্নয়নে পেশাজীবী এবং দক্ষ ও আধা দক্ষ জনশক্তি দিয়ে অবদান রাখার আগ্রহের কথা জানান বাংলাদেশের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা হয়।

১৯৭১ সালে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেওয়া দেশ হিসেবে ভুটানের সঙ্গে গড়ে ওঠা দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও আলোচনায় তুলে ধরা হয়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জার্মানির উদ্দেশে রওনা হওয়ার আগে ভুটানের প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে প্রায় এক ঘণ্টা অবস্থান করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ
১৯৪৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর সেই ভাষণে যা বলেছিলেন
শেখ হাসিনা কালই আসুন, হাতকড়া নিয়ে রিসিভ করব: পর্যটনমন্ত্রী
অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় রংপুর দখল করেছে জামায়াত: রাশেদ খান