টানা তৃতীয দিন কমল জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২
অ- অ+

বিশ্ববাজারে তেলের দাম টানা তৃতীয় দিনের মতো কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি নেমে এসেছে। সর্বশেষ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রায় ১ শতাংশ কমেছে তেলের দাম।

আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১.০১ ডলার বা ১ শতাংশ কমে ১০৩.৭৭ ডলারে নেমে আসে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.০৩ ডলার বা ১ শতাংশ কমে ১০০.৮৮ ডলারে দাঁড়ায়। বৃহস্পতিবারও এই দুই ধরনের তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিল।

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের পর এখন সৌদি আরব ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। বৃহস্পতিবার সীমান্তজুড়ে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতির মধ্যেও বাজারে তেলের সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়নি বলে কমেছে তেলের দাম।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সোমবার যুক্তরাষ্ট্রে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পেছাচ্ছে ইউপি নির্বাচন
আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান