দেশের বাজারে বাড়লো সিগারেটের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১
অ- অ+

দেশের বাজারে নিম্নস্তরের বা কমদামি সিগারেটের দাম বাড়িয়েছে সরকার। প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য ৬২ টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্যান্য স্তরের সিগারেটের দাম অপরিবর্তিত থাকবে। এর মধ্যে মধ্যম স্তরের প্রতি ১০ শলাকার দাম ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ২১০ টাকা ও তদূর্ধ্ব বহাল রয়েছে।

এর আগে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সব স্তরের সিগারেটের দাম বাড়ানো হয়। তখন নিম্নস্তরের প্রতি ১০ শলাকার দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল।

এ ছাড়া বাজেটে মধ্যম স্তরের দাম ৮০ টাকা থেকে ৯২ টাকা, উচ্চ স্তরের ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং প্রিমিয়াম স্তরের ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণ করা হয়।

সম্প্রতি নিম্নস্তরের সিগারেটের দাম আরও বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্তের ফলে এ স্তরের সিগারেটের দাম আরও ৩ টাকা বেড়ে সর্বনিম্ন ৬৫ টাকা হলো।

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শিগগিরই মিলবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধের উদ্যোগ
সুদানে সোনার খনি ধসে নিহত ৮২, আহত ৫০