আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮
অ- অ+

আজ দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় হালকা মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা সামা্ন্য বাড়তে পারে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব ত্থ্য জানা গেছে।

আবহাওয়া অধিদফতর জানায়, আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

ছাড়া সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিকে, আগামী আগামীকাল শনিবারের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে লঘুচাপটি ঘনীভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

(ঢাকাটাইমস/১৮সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের
ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব
ডোপ টেস্টের খরচ মেটাতে পুলিশের নাভিশ্বাস