ইনানীতে ভাড়া বাসা থেকে নারী হোটেলকর্মীর মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৬, ১৯:৫৩
অ- অ+

কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি ভাড়া বাসা থেকে মীম (২৯) নামে তারকা হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার এক নারী কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের শফিরবিল এলাকার ছালাত মার্কেটসংলগ্ন ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মীম ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনের দক্ষিণখান এলাকার কাঁঠালতলার বাসিন্দা। তার বাবার নাম কামাল হোসেন। তিনি গত এক বছর ধরে ইনানীর সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে (রয়েল টিউলিপ) কর্মরত ছিলেন।

ভাড়া বাসার মালিক ছালাত উল্লাহ জানান, গত তিন দিন ধরে মীমের কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। বুধবার সকালে তারা ওই কক্ষে গিয়ে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় কক্ষের লোহার দরজা কেটে ভেতরে প্রবেশ করে।

এ সময় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় মীমকে দেখতে পায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, জালিয়াপালং ইউনিয়নের শফিরবিল ছালাত মার্কেট এলাকা থেকে হোটেলকর্মী ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি কার্যক্রম চলছে।

(ঢাকা টাইমস/৪নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঠাকুরগাঁওয়ে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি শুরু
সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
ইকবাল সোবহান চৌধুরীকে আটক নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সরকার অত্যন্ত ধৈর্যের সাথে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী