অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় রংপুর দখল করেছে জামায়াত: রাশেদ খান

রংপুর ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৪
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী অন্তর্বর্তী সরকারের সহযোগিতায় রংপুর দখল করেছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ‘রংপুরে বিএনপির সাংগঠনিক অবস্থান খুবই ভালো। জাতীয় নির্বাচনে বিএনপির যে সাংগঠনিক অবস্থা ও জনপ্রিয়তা তাতে রংপুরের মাটিতে ছয়টি আসনেই বিএনপির প্রার্থী পরাজিত হবে, এটা অবিশ্বাস্য।’

শুক্রবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শহীদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ ও গুলিবিদ্ধ হওয়ার সেই ঐতিহাসিক স্থান পরিদর্শন শেষে রাশেদ খান এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘নির্বাচনের আগে রংপুর ও খুলনা বিভাগে প্রশাসনিক সেটআপ এমনভাবে জামায়াতিকরণ করা হয়েছে, যাতে করে নির্বাচনে বিএনপিকে ভোট দিলেও জামাতের প্রার্থীকে পাস দেখানো হবে। অথচ জামায়াতের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে এবং বুকে পাথর চাপা দিয়ে জামায়াতের আমির সেই নির্বাচন মেনে নিয়েছেন।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের জরুরি নির্দেশনা
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭
তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক
আর্থিক বিরোধের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার