মানিকগঞ্জে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৯
অ- অ+

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ১০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করেছে আনসার-ভিডিপি। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে উপজেলার উলাইল ইউনিয়নের দশচিরা গ্রামের মাঠের কবরস্থানসংলগ্ন বালির প্লটে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আনসার-ভিডিপি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উলাইল ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার হৃদয় হোসেন। এ সময় ভিডিপি সদস্য মো. রনি মিয়াসহ স্থানীয় কয়েকজন বাসিন্দা সহযোগিতা করেন।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন দশচিরা গ্রামের মজন মিয়ার ছেলে আরিফ মিয়া (২০)। অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আনসার-ভিডিপি সূত্র জানায়, অভিযানে তাঁদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা গাঁজাসহ আটক দুজনকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য শিবালয় থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কমলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, সময়সূচি পুনর্নির্ধারণ
মালিবাগ রেলগেট এলাকায় জোড়া ককটেল বিস্ফোরণ
ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
শনিবার জাতীয় গ্রিডে আসছে তিতাসের ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস