নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯
অ- অ+

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তারেক রহমান লেখেন, ‘ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানাই জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। জন্মদিনে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সুস্বাস্থ্য ও উদ্যমের সঙ্গে ভারতীয় জনগণের প্রতি আপনার সেবা ও নিরলস কর্মযজ্ঞ চলুক; এই কামনা করি।’

আন্তর্জাতিক রাজনীতির প্রভাবশালী এই শীর্ষ নেতা ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগরে জন্মগ্রহণ করেন। তরুণ বয়স থেকে রাজনীতিতে সক্রিয় থাকা মোদি ২০০১ সালের অক্টোবরে প্রথমবার গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এরপর থেকে তার রাজনৈতিক ক্যারিয়ারের সাফল্য শুরু হয়। দীর্ঘ ১৩ বছর দক্ষতার সঙ্গে রাজ্য পরিচালনার পর ২০১৪ সালে তিনি বিপুল জনসমর্থন নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বর্তমানে তিনি টানা তৃতীয় মেয়াদে দেশটির সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের
ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিব
ডোপ টেস্টের খরচ মেটাতে পুলিশের নাভিশ্বাস 
জামালপুরে ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার