বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২
অ- অ+

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে। ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে সৌদি আরব—এমন খবরের পর বাজারে এই পতন দেখা যায়।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারসের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ১০১ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়।

এর আগে বুধবারও দুই আন্তর্জাতিক সূচকে তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৩ ডলার করে কমেছিল। ফলে টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেল।

(ঢাকাটাইমস/১৭ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে বাড়লো সিগারেটের দাম
অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের পরিবার আনার সুযোগ বন্ধের উদ্যোগ
সুদানে সোনার খনি ধসে নিহত ৮২, আহত ৫০
হাদি হত্যাকাণ্ড নিয়ে মমতার মন্তব্য, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা খারিজ