ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

খুলনার দিঘলিয়া উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন মাদ্রাসায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ খানমের নেতৃত্বে এতে স্থানীয় আনসার ও ভিডিপির সদস্যরা অংশ নেন।
কর্মসূচির শুরুতে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করা হয়। এ সময় এডিস মশার বংশবিস্তার রোধে করণীয় সম্পর্কে জানানো হয় এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
পরে বিদ্যালয় ও মাদ্রাসার আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। ঝোপঝাড়, আগাছা ও জমে থাকা পানি অপসারণের পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা হয়। একই সঙ্গে ফগার মেশিনের মাধ্যমে আশপাশের বিভিন্ন স্থানে মশক নিধনের ওষুধ ছিটানো হয়।
অভিযানে উপজেলা প্রশিক্ষক কাজী কবীর উদ্দিন, সেনহাটি ইউনিয়নের দলনেতা মো. ফরিদ হোসেনসহ স্থানীয় আনসার ও ভিডিপির সদস্যরা অংশ নেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












