তিন অতিরিক্ত সচিব নতুন দায়িত্বে
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৬

অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। ১৫ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের (অতিরিক্ত সচিব, লিয়েন শেষে যোগদানকৃত) মিজ্ সৈয়দা আমিনা ফাহমীনকে স্বাস্থ্য সেবা বিভাগে, স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মিজ্ সালমা সিদ্দিকা মাহতাবকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এবং অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত সৈয়দা আমিনা ফাহমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













