এসপি কার্যালয়ের ভিতরেই জুয়ার আসর, ৪ পুলিশ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯
অ- অ+

ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের একটি পরিত্যক্ত টিনশেড ঘরে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে এক অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) হাতের একটি আঙুল ভেঙে গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে পুলিশ সুপার কার্যালয়ের উত্তর পাশে হলপাড়ার একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গ্রেপ্তার চার পুলিশ সদস্যকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসপি (ক্রাইম অ্যান্ড অপস) মো. আলমগীর রহমান ও এএসপি (সদর সার্কেল) জুয়েল রানার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই ঘরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন।

এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে এএসপি জুয়েল রানার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। পরে ধাওয়া করে ঘটনাস্থল থেকে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। জুয়ার আসর থেকে নগদ টাকা, তাস ও কয়েকটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন পুলিশ সুপার কার্যালয়ের এএসআই শান্তি কুমার রায় (৩৭), কনস্টেবল মো. সোহেল রানা (৩৩), কনস্টেবল মো. আলমগীর কবির (৩৩) এবং শহর পুলিশ ফাঁড়ির এএসআই মো. শাহাদত জামান (৩৯)।

অভিযানের সময় পঞ্চগড় জেলা পুলিশের এটিএসআই মো. আতাউর রহমান (৪০) ও পিবিআই ঠাকুরগাঁওয়ের কনস্টেবল মো. শহিদুল ইসলাম (৩৮) পালিয়ে যান।

এ ঘটনায় সদর থানার এসআই মো. লিখন হোসেন বাদী হয়ে জুয়া প্রতিরোধ আইনে ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধী যেই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নন। গ্রেপ্তার চারজনকে আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস
নরসিংদীর মাধবদীতে মাদ্রাসা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার