সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু: মোটরসাইকেলসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬
অ- অ+

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল, ছিনতাইকৃত মালামাল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তিনি জানান, রাজধানীর একটি এলাকা থেকে ছিনতাইকারীদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

এর আগে গত ৩০ আগস্ট নিহত শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরে বাংলা নগর থানায় মামলা করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেলে এসে ছিনতাইকারীরা রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি বগুড়া থেকে ঢাকায় এসে ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েছিলেন।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অনলাইনে কূটনীতিকের ভুয়া পরিচয়, বাংলাদেশিদের সতর্ক করলো মার্কিন দূতাবাস
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ভারতের
যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩, আহত ১
পাবনায় নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ