বান্দরবানের বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, বিজিবির তৎপরতায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০
অ- অ+

বান্দরবানের থানচির বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে বলীপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) সদরসংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে বলীপাড়া ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনগণ, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আগুন নেভানো ও উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম ও সহকারী পরিচালক মো. জাকির হোসেনের নেতৃত্বে সম্মিলিত প্রচেষ্টায় ভোর পৌনে ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে বাজারের আনুমানিক ১০ থেকে ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪০ থেকে ৫০ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিজিবির সদস্যদের দ্রুত তৎপরতা ও সমন্বিত প্রচেষ্টায় আগুন বাজারের অন্যান্য অংশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত পাঁচ বছরে বলীপাড়া বাজারে এ নিয়ে তিনবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এর আগে ২০২৩ সালের ২৩ ও ২৫ মার্চ পরপর দুইবার বাজারটিতে ভয়াবহ আগুন লাগে। ওই দুই ঘটনায় ৪৫টি দোকান ও ভাসমান কাঁচাবাজারসহ মোট ৫২টি দোকান পুড়ে যায়।

বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে সরকারি সহায়তা দেওয়ার পাশাপাশি বাজারের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে আসছে বড় পরিবর্তন
এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান