একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭
অ- অ+

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হবে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১৮ সেপ্টেম্বর রাত ৮টার মধ্যে ভর্তি নিশ্চয়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিশ্চয়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মুনসী হুমায়ুন কবির সম্প্রতি এসব তথ্য জানিয়েছেন।

নীতিমালা অনুযায়ী, পছন্দক্রমের ভিত্তিতে মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। আর ২৩ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।

যেভাবে ফল দেখবেন

ভর্তি ফল দেখতে প্রথমে একাদশ শ্রেণির ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট xiclassadmission.gov.bd-এ প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘View Result’ অপশনে ক্লিক করতে হবে।

পরবর্তী ধাপে এসএসসি বা সমমান পরীক্ষার রোল নম্বর, শিক্ষা বোর্ডের নাম, পাসের সাল ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে।

সব তথ্য সঠিক থাকলে পর্দায় ভর্তি ফলাফল দেখা যাবে। সেখানে শিক্ষার্থী কোন কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তা জানা যাবে।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত ২ সেপ্টেম্বর একাদশ শ্রেণির ভর্তি আবেদন শুরু হয়ে ১৩ সেপ্টেম্বর রাত ৮টায় শেষ হয়। এবার একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দ দেওয়ার সুযোগ পেয়েছেন। এ প্রক্রিয়ায় মোট ৯ লাখ ৯৫ হাজার ২৩৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মক্কার আকাশসীমায় ঢোকার আগেই হুতিদের ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯, মামলা ৪৯
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে আসছে বড় পরিবর্তন