যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩, আহত ১

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬
অ- অ+

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার কিছু আগে চ্যাটসওয়ার্থ এলাকার লারলাইন অ্যাভিনিউ ও নর্ডহফ স্ট্রিটের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসি’র।

প্রতিবেদনে বলা হয়েছে, চ্যাটসওয়ার্থ এলাকায় দুটি বাণিজ্যিক ভবনের মাঝখানে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দুটি পণ্যবাহী কনটেইনার ও কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (এলএপিডি) জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে কতজন ছিলেন এবং এটি কার মালিকানাধীন ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের (এলএএফডি) ক্যাপ্টেন ব্র্যান্ডেন সিলভারম্যান বিবিসির মার্কিন সহযোগী সিবিএসকে জানান, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার সময় একজন ব্যক্তি সেটির বাইরে ছিলেন। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার আগে চ্যাটসওয়ার্থ এলাকায় একটি প্রাণঘাতী বাস দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে ওই এলাকায় কয়েকটি সংবাদমাধ্যমের হেলিকপ্টার অবস্থান করছিল। বিধ্বস্ত হেলিকপ্টারটি সেগুলোর কোনো একটি কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নরসিংদীর মাধবদীতে মাদ্রাসা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার
বার্সার সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি সারলেন হামজা আব্দেল করিম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৬ মেগা প্রকল্প
অনলাইনে কূটনীতিকের ভুয়া পরিচয়, বাংলাদেশিদের সতর্ক করলো মার্কিন দূতাবাস