নরসিংদীর মাধবদীতে মাদ্রাসা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

নরসিংদীর মাধবদীতে একটি মাদ্রাসার শিক্ষক মিলনায়তন থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদ্রাসা থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে বোমা সদৃশ বস্তু থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাল স্কচটেপে মোড়ানো ককটেল সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধার করা বস্তুটি নিরাপত্তার স্বার্থে পানিতে ডুবিয়ে একই কক্ষে রাখা হয়েছে। পাশাপাশি কক্ষটি তালাবদ্ধ করে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
ওসি আরও জানান, এটি প্রকৃতপক্ষে বোমা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বস্তুটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৬ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













