সৌদির লোহিত সাগর বন্দরে তেল লোডিং বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৩
অ- অ+

সৌদি আরবের লোহিত সাগরের বন্দর ইয়ানবুতে তেল লোডিং সম্পূর্ণভাবে বন্ধ আছে। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই।

গত সপ্তাহে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীর দ্বারা সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন ড্রোন হামলা হয়। এই তেল পাইপলাইন দিয়ে সৌদি লোহিত সাগরে তেল নিয়ে আসে এবং সেখান থেকে ইয়ানবু বন্দর থেকে তেল লোড করে বহির্বিশ্বে রপ্তানি করে।

তবে ড্রোন হামলার পর পাইপলাইনটি বন্ধ করে দেয় সৌদি আরব। এরপরই ইয়ানবু বন্দরে তেল লোডিং বন্ধ হয়ে গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানে হামলা চালায়। এর জেরে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। ফলে সৌদি আরব হরমুজের বদলে লোহিত সাগরের বাব এল-মান্দেব দিয়ে তেল রপ্তানি বাড়িয়ে দেয়। কিন্তু এখন তাদের জন্য দুটি পথই বন্ধ হয়ে গেছে।

সৌদির রাষ্ট্রয়াত্ত্ব সর্ববৃহৎ তেল উৎপাদনকারী আরামকোর কাছে ইয়ানবু বন্দরে তেল লোডিং বন্ধ নিয়ে প্রশ্ন করা হলেও তারা কোনো উত্তর দেয়নি।

লোহিত সাগরে এক প্রান্তে বাব এল-মান্দেব প্রণালি অবস্থিত। অপরপ্রান্তে মিসরের বিখ্যাত সুয়েজ খাল। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত সপ্তাহে লোগিত সাগরের বন্দরনগরী মোখা দখল করে। এরপরই তারা ঘোষণা দেয় সৌদির কোনো জাহাজ বাব এল-মান্দেব দিয়ে যেতে পারবে না।

হুথিদের এখন মোখা থেকে সরিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে সৌদি ও ইয়েমেনের সরকারি বাহিনী। এজন্য প্রতিদিন দেশটিতে সৌদির যুদ্ধবিমান বিমান হামলা চালাচ্ছে। সূত্র: মিডেল ইস্ট আই

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণ
আট পুলিশ কর্মকর্তাকে বদলি
শুধু শেখ হাসিনা নন, অন্যদেরও ফেরত চাওয়া হবে: ডা. জাহেদ
সৈয়দপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু