হরমুজে দিনে চলাচল করছে মাত্র ৪টি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৫
অ- অ+

আন্তর্জাতিক জ্বালানি রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালিতে চরম উত্তেজনা বিরাজ করছে। সংঘাত তীব্র আকার ধারণ করার পর বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজের চলাচল আশঙ্কাজনকভাবে কমে গেছে। জাহাজের ট্র্যাকিং সংস্থা কেপলারের সাম্প্রতিক উপাত্ত অনুযায়ী, প্রণালীটি দিয়ে দৈনিক যেখানে স্বাভাবিক সময়ে প্রায় ১২০টি বাণিজ্যিক জাহাজ যাতায়াত করত, সেখানে গত সোমবারে মাত্র চারটি জাহাজ অতিক্রম করেছে। এর আগের দিন রবিবারেও এই সংখ্যাটি ছিল মাত্র ১০। চলাচলকারী জাহাজের মধ্যে দুটি খালি তেল ট্যাঙ্কার প্রণালিতে প্রবেশ করেছে এবং দুটি পণ্যবাহী জাহাজ বেরিয়ে এসেছে।

চলমান এই অচলাবস্থার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাই জানান, যুক্তরাষ্ট্রের দেওয়া সংকেতে মনোযোগ দেওয়ার কিছু নেই। বর্তমান পরিস্থিতিতে তেল এবং সমুদ্রপথের হিসাব পাল্টে গেছে। ইরানের শর্তসমূহ পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা হবে না। আমেরিকা যে সম্ভাব্য আলোচনার ইঙ্গিত দিয়েছিল, তেহরানের এই কঠোর অবস্থানের ফলে সেই কূটনৈতিক প্রচেষ্টায় বড় ধরনের ধাক্কা লাগল।

মধ্যপ্রাচ্যে এই সামরিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব সরাসরি পড়তে শুরু করেছে বিশ্ব বাজারে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম দুই শতাংশেরও বেশি বেড়ে প্রতি ব্যারেল ১০৮ ডলারে গিয়ে ঠেকেছে। একইভাবে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম বেড়ে ১০৩ ডলার অতিক্রম করেছে। তেলের মূল্যবৃদ্ধির আঁচ গিয়ে লেগেছে আমেরিকার বাজারেও; সেখানে খুচরা ডিজেলের দাম লিটারপ্রতি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সূত্র: গালফ নিউজ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘সার সিন্ডিকেট করে সংকট সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে’
শচীন টেন্ডুলকারকে টপকে টেলরের বিশ্বরেকর্ড
বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগে চীনের প্রতি আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে ও গুলি করে হত্যা