পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের মেয়াদ বাড়ল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৭
অ- অ+

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক হিসেবে কবি ও সাংবাদিক ফারুক ওয়াসিফকে পুনরায় নিয়োগ দিয়েছে সরকার। তার নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওইবছরের ২২ সেপ্টেম্বর পিআইবি মহাপরিচালক হন ফারুক ওয়াসিফ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আইন, ২০১৮ অনুযায়ী ফারুক ওয়াসিফকে পিআইবির মহাপরিচালক পদে পুনরায় নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ হবে এক বছর। প্রজ্ঞাপন অনুযায়ী, মহাপরিচালক পদে যোগদানের আগে ফারুক ওয়াসিফকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।

ফারুক ওয়াসিফ দীর্ঘদিন ধরে কবি ও সাংবাদিক হিসেবে কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি লেখালেখি ও গণমাধ্যম–সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

পিআইবি দেশের সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ, গবেষণা ও প্রকাশনাসহ সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। মহাপরিচালক হিসেবে পুনর্নিয়োগের ফলে আগামী এক বছর এসব কার্যক্রমের নেতৃত্ব দেবেন ফারুক ওয়াসিফ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন অতিরিক্ত সচিব, গণপূর্তে যুগ্মসচিব
খুলনা ও কিশোরগঞ্জে নতুন অতিরিক্ত জেলা প্রশাসক
শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬