হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১
অ- অ+

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করেছেন।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গাড়িবহর নিয়ে মাজার এলাকায় পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় মাজার কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান।

মাজার জিয়ারত শেষে রাষ্ট্রপতি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তিনি সেখানে কিছু সময় অবস্থান করে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হন।

এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের সদস্য, সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক ও সাংসদ এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেটের জেলা প্রশাসকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

রাষ্ট্রপতি মাজার এলাকায় পৌঁছানো ও বের হওয়ার সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য মানুষ তাকে শুভেচ্ছা জানান। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরাও তাকে স্বাগত জানান।

এর আগে নির্ধারিত সময়ের চেয়ে ১২ মিনিট দেরিতে সকাল ১১টা ২৭ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে, মঙ্গলবার বিকেল ৩টার দিকে নগর ভবনের সামনে সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা রয়েছে।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে জমি নিয়ে বিরোধে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা
সারাদেশে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন  ইলিশ আহরণ নিষিদ্ধ
৫ আসামির সম্পত্তির ৫০ শতাংশ জুলাই শহীদের পরিবারকে দেওয়ার নির্দেশ
সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ