ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট উল্টে দুই যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৯
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে খাগালিয়া নদীতে স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুই যাত্রী নিহত হয়েছেন। সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রায়হান উদ্দিনের ছেলে দয়াল (২৪) এবং পার্শ্ববর্তী কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার হানিফ মিয়ার ছেলে মো. সজীব (২৫)।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ লাল ঘোষ জানান, সোমবার বিকেলে চাতলপাড় গ্রাম থেকে একটি স্পিডবোটে তিনজন একটি রোগীকে নিয়ে চিকিৎসার জন্য নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসা শেষে রাতে বাড়ি ফেরার পথে খাগালিয়া নদীতে স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ চাতলপাড় পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুরাদনগরে জমি নিয়ে বিরোধে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা
সারাদেশে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন  ইলিশ আহরণ নিষিদ্ধ
৫ আসামির সম্পত্তির ৫০ শতাংশ জুলাই শহীদের পরিবারকে দেওয়ার নির্দেশ
সাতজনের মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ