বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩
অ- অ+

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের সাবেক স্ত্রী, চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনাট্যকার জেমিমা গোল্ডস্মিথ বিয়ে করেছেন। ৬২ বছর বয়সী আইরিশ-অস্ট্রেলীয় অর্থলগ্নিকারী, ধনকুবের ব্যবসায়ী ও চলচ্চিত্র নির্মাতা ক্যামেরন ও’রেইলিকে বিয়ে করেছেন তিনি।

দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গোপন ও ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ট্যাটলার’-এর বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের ভেন্যুর বাইরে স্বামী ও কনের ভাই বেন গোল্ডস্মিথের সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জেমিমার ভাবি জেমিমা জোন্স। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আজকের দিনটি অত্যন্ত আনন্দের।’

ট্যাটলারের তথ্য অনুযায়ী, চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণের যৌথ কাজের সূত্রে জেমিমা ও ক্যামেরন ও’রেইলির পরিচয় হয়। এক বছরেরও বেশি সময় প্রেমের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

চলতি বছরের শুরুতে উইম্বলডনের রয়্যাল বক্সেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। বর্তমানে এই দম্পতি পশ্চিম লন্ডনে জেমিমার বাসভবন এবং সুইজারল্যান্ডে ও’রেইলির বাড়িতে সময় কাটান।

স্যার জেমস গোল্ডস্মিথ ও লেডি অ্যানাবেল গোল্ডস্মিথের মেয়ে জেমিমা একজন চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনাট্যকার। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘দ্য ক্লিনটন অ্যাফেয়ার’ ও ‘হোয়াটস লাভ গট টু ডু উইথ ইট?’।

এর আগে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বিয়ে হয়েছিল জেমিমার। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

অন্যদিকে, ক্যামেরন ও’রেইলি সাবেক আন্তর্জাতিক রাগবি তারকা ও মিডিয়া ব্যক্তিত্ব স্যার অ্যান্থনি ও’রেইলির ছেলে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ক্যামেরন ২০০৩ সালে নিজের প্রাইভেট ইকুইটি ফান্ড প্রতিষ্ঠা করেন।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেতন বাড়লেও কমছে বাড়িভাড়া ভাতা, নতুন পে স্কেলে কে কত শতাংশ পাবেন?
ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায়, কে এই আবু তৈয়ব হাবিলদার?
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০
মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের, আরাফাতসহ ৭ নেতার রায় আজ