ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায়, কে এই আবু তৈয়ব হাবিলদার?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২১
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যে সেটি সরিয়ে আলোচনায় এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৈয়ব মো. হাবিলদার।

গতকাল সোমবার দুপুরে ডাকসু সংগ্রহশালায় প্রদর্শিত জিন্নাহর ছবিটি সরিয়ে দেন আবু তৈয়ব। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

আবু তৈয়ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০১-০২ শিক্ষাবর্ষের উর্দু বিভাগের শিক্ষার্থী। ওয়ান-ইলেভেন সরকারের সময় আন্দোলনে জড়িত থাকার অভিযোগে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার তাঁকে ছাত্রত্ব থেকে আজীবন বহিষ্কার করে।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার আবেদন করেন আবু তৈয়ব। পরে তাঁর আবেদন মঞ্জুর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এরপর ২০২৫ সালে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী হন আবু তৈয়ব। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ।

জিন্নাহর ছবি সরানোর বিষয়ে গণমাধ্যমকে আবু তৈয়ব বলেন, ‘যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তাঁর ছবি এখানে রাখা হবে—এটা মেনে নেওয়া যায় না।’

ভাষা আন্দোলনে জিন্নাহর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, ভাষা আন্দোলনের ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে জিন্নাহর অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন।

আবু তৈয়ব আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ‘রক্তের গৌরব’ বহনকারী একটি প্রতিষ্ঠান। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় ইতিহাস উপস্থাপনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ আমলে ধর্ষণের মামলায় কারাগারে গিয়েছিলেন সাবেক এমপি আরজু
শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে প্রযুক্তিগত যোগাযোগ অপরিহার্য: উপাচার্য আমানুল্লাহ
সৌদি আরবের মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়াম ও দুর্লভ খনিজের ভান্ডার
বেতন বাড়লেও কমছে বাড়িভাড়া ভাতা, নতুন পে স্কেলে কে কত শতাংশ পাবেন?