প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে গ্রাহকের পাওনা পরিশোধ: অর্থমন্ত্রী

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:১৮| আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২১
অ- অ+

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংকিং খাতের মতো দেশের বীমা খাতেও বিশাল অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে। গ্রাহকদের পাওনা মেটাতে ব্যর্থ হলে প্রয়োজনে বীমা কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে দাবি পরিশোধ করতে বাধ্য করা হবে।

সোমবার বিকালে রাজধানীতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, গ্রাহক নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে ভবিষ্যতের নিরাপত্তার জন্য বিমা করেন। অথচ অনেক বিমা কোম্পানি গ্রাহকের দাবি পরিশোধ করছে না। বর্তমানে প্রায় ৫৭ শতাংশ বিমা দাবি পরিশোধ করা হয়নি। অর্থাৎ, ১০০টি দাবির মধ্যে ৫৭টিই অনিষ্পন্ন রয়েছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি জানান, দুর্নীতি কমাতে প্রতিটি বীমা কোম্পানিকে সম্পূর্ণ অটোমেশন এবং অনলাইন লেনদেনের আওতায় আনা বাধ্যতামূলক করা হচ্ছে।

তিনি বলেন, বিমা কোম্পানিগুলোকে দাবি পরিশোধের জন্য সময়সীমা দেওয়া হচ্ছে। যারা দাবি পরিশোধ করছে, তারা ভালো করছে। যারা করছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনেক কোম্পানি গ্রাহকের পাওনা পরিশোধ না করে জমি ও অন্যান্য সম্পদ কিনেছে। তাদের যদি নগদ অর্থের সংকট থাকে, তাহলে সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকের দাবি পরিশোধ করতে হবে।

অর্থমন্ত্রী বলেন, যে মানুষটা নিরাপত্তার জন্য ইন্স্যুরেন্স করে, নিজের কষ্টের অর্জিত টাকা থেকে দেয়, তাকে আপনি কীভাবে সেই টাকা থেকে বঞ্চিত করবেন?

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু
সাতকানিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
জামালপুরে আসামি গ্রেপ্তারের সময় স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত