ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮, মামলা ৫০

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭
অ- অ+

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগ বিভাগে ৪৮ জন, ওয়ারী বিভাগে ৬৪ জন, মতিঝিল বিভাগে ৬৭ জন, তেজগাঁও বিভাগে ৭৭ জন, মিরপুর বিভাগে ১৩৫ জন, গুলশান বিভাগে ৪৩ জন, উত্তরা বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগে (ডিবি) ৮ জন রয়েছেন।

অভিযানকালে ৩৬ হাজার ৬৪৯ পিস ইয়াবা, ৩২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১০ পুরিয়া হেরোইন ও ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া দুটি ছোরা, একটি চাকু, একটি ভ্যানিটি ব্যাগ, ১৯টি মোবাইল ফোন, দুটি গ্যাস লাইট, দুটি বোতলের মুখ, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি ব্যানার, ৪ লিটার পেট্রোল, ১৪টি বাঁশের মশাল ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেতন বাড়লেও কমছে বাড়িভাড়া ভাতা, নতুন পে স্কেলে কে কত শতাংশ পাবেন?
ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায়, কে এই আবু তৈয়ব হাবিলদার?
বিয়ে করলেন ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা
মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের, আরাফাতসহ ৭ নেতার রায় আজ