৫ আসামির সম্পত্তির ৫০ শতাংশ জুলাই শহীদের পরিবারকে দেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫২
অ- অ+

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পাঁচ আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে এর ৫০ শতাংশ জুলাই শহীদদের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ পাওয়া পাঁচ আসামি হলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।

ট্রাইব্যুনাল এ মামলায় সাত আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছেন। অন্য দুই আসামি হলেন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

বেলা ১২টা ১০ মিনিটে ৫৫৭ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। প্রায় ২০ মিনিট পর রায় পড়া শেষ হয়। রায় ঘোষণার শুরুতেই ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড ঘোষণা করেন ট্রাইব্যুনাল। এরপর বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খান নিখিলের মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। সর্বশেষে সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ ইনানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।

এর আগে গত ১৭ আগস্ট উভয় পক্ষের শুনানি ও যুক্তিতর্ক শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ চেয়েছিল। অন্যদিকে আসামিপক্ষ তাদের খালাসের আবেদন করে।

মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন এম হাসান ইমাম ও ইসরাত জাহান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিক পুলক চ্যাটার্জির বকেয়া পাওনা বুঝে পেল পরিবার
উত্তরায় ৩৮০ বোতল এস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
হাতিয়ায় হঠাৎ অসুস্থ ২১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি
ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল