বন্ধ হলো নাগরিক প্রতিদিন

মেঘনা গ্রুপের মালিকানাধীন অনলাইন সংবাদমাধ্যম নাগরিক প্রতিদিন–এর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম আর পরিচালিত হবে না বলে কর্মীদের জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে কার্যক্রম বন্ধের বিষয়টি জানানো হয়। তবে চিঠিতে কার্যক্রম বন্ধের কারণ উল্লেখ করা হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বেতন-ভাতাসহ পাওনাদি পরিশোধের বিষয়ে চিঠিতে কোনো তথ্য জানানো হয়নি। এছাড়া বিষয়ে মালিকপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।
২০২৪ সালের জুলাইয়ের পর মেঘনা গ্রুপ দেশের কয়েকটি গণমাধ্যমে বিনিয়োগ করে। এর মধ্যে নাগরিক প্রতিদিনও ছিল। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল।
তবে নাগরিক প্রতিদিন বন্ধের বিষয়ে মেঘনা গ্রুপের পক্ষ থেকে বিস্তারিত কোনো কারণ জানানো হয়নি। একই গ্রুপের বিনিয়োগ করা অন্য একটি গণমাধ্যমের কার্যক্রম নিয়েও সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে বলে জানা গেছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































