মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন অতিরিক্ত সচিব, গণপূর্তে যুগ্মসচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫
অ- অ+

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নতুন অতিরিক্ত সচিব এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে নতুন যুগ্মসচিব নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ–সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনকে বদলি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অন্যদিকে, শিল্প মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব সৈয়দ জাহিদুল আনামকে বদলি করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৈয়দ জাহিদুল আনামকে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় ওই দিন অপরাহ্ণে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

দুই কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশই জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পবিত্র মক্কায় হামলার সতর্কতা জারি সৌদির
সরকারের নীতিমালা অনুযায়ীই সবাইকে দায়িত্ব পালন করতে হবে: হুইপ আশ্রাফ 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন ৫৭ শিক্ষার্থী, ৪,৯২১ জনকে শিক্ষাবৃত্তি প্রদান
বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত