ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয় বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয় বার্ষিক পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) নির্ধারিত সফরসূচি অনুযায়ী তিনি পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন।
পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে ময়মনসিংহ জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে ডিআইজি পুলিশ অফিসের ক্রাইম শাখা, হিসাব শাখাসহ বিভিন্ন শাখার সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারসহ আনুষঙ্গিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরিদর্শন শেষে ডিআইজি পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এ সময় ময়মনসিংহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













