বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ২০:২৮
অ- অ+

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন ব্যবস্খাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী জনাব মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০১ (এক) বছর মেয়াদে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী ইতিপূর্বে ইস্ট-ওয়েস্ট মিডিয়ার উপপরিচালকসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় প্রেসক্লাবের পরিচালনা পর্ষদের নির্বাহী সদস্য।

বাসসের বিদায়ী প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজের স্থলাভিষিক্ত হবেন কাদের গনি চৌধুরী।

(ঢাকাটাইমস/২৭আগস্ট/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কিছু সময় দিন, প্রজন্মকে সবাই মিলে বদলে দিবো: ধর্ম প্রতিমন্ত্রী
রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত
যশোরে মাকে গলাকেটে হত্যার অভিযোগ শিক্ষক ছেলের বিরুদ্ধে
খাবারের মান নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে হোটেল কর্মচারীদের মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা