বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে আবারও পতন

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ আগস্ট ২০২৬, ১১:৩৭
অ- অ+

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে আবারও পতন হয়েছে। ইরান ও কাতারের মধ্যে সম্ভাব্য আলোচনার খবরে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা তৈরি হওয়ায় আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) সর্বশেষ লেনদেনে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে।

সর্বশেষ লেনদেনে আন্তর্জাতিক বাজারের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ কমে ৮৭ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৫৬ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮১ দশমিক ৬৭ ডলারে দাঁড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের কারণে ব্যাহত তেল সরবরাহ স্বাভাবিক করা এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করার বিষয়ে ইরান ও কাতারের মধ্যে আলোচনা হতে পারে—এমন আশাবাদ তৈরি হয়েছে। সম্ভাব্য এই আলোচনার খবরই তেলের দামে চাপ সৃষ্টি করেছে।

বাজার বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দিয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। ফলে অঞ্চলটির নিরাপত্তা ও নৌযান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হলে সরবরাহ সংকটের আশঙ্কা কমে যায়। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে তেলের দামে।

তেল সরবরাহ পরিস্থিতির উন্নতির সম্ভাবনায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। ফলে জ্বালানি তেলের বাজারে বিক্রির চাপ বেড়ে দাম আরও কমেছে।

তবে মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি এবং হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতির ওপরই আগামী দিনে তেলের দামের গতিপথ অনেকটা নির্ভর করবে বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা।

(ঢাকাটাইমস/২৭ আগস্ট/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নেপালে বন্যায় নিহত বেড়ে ৪৭৫
দুর্নীতিবাজদের বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় সংসদের বাইরে হাজারো মানুষের বিক্ষোভ
মেসির সতীর্থ এবার ইন্টার মায়ামির কোচ
নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা