‘নেতানিয়াহু হেরে গেছেন’: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৫
অ- অ+

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বলে জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বেয়াহাদ পার্টির প্রধান নাফতালি বেনেট। বুথফেরত জরিপে নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৬৮ থেকে কমে ৫০-এ নেমে আসার পূর্বাভাসের পর তিনি এ মন্তব্য করেন।

মধ্যরাতের পর তেল আবিবে নিজ দলের সদর দপ্তরে উপস্থিত হয়ে বেনেট বলেন, ইসরায়েলের জনগণ তাদের অবস্থান স্পষ্ট করেছে। তার দাবি, যারা সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করেন, তাদের পক্ষে থাকা জোট সামরিক বাহিনীতে যোগদানে অনীহা দেখানো গোষ্ঠীগুলোর জোটকে পরাজিত করেছে।

তিনি বলেন, ‘ইসরায়েলের জনগণ, তোমাদের মাথা উঁচু রাখো! যারা সেবা করে, তাদের জোট খসড়া ফাঁকিবাজদের জোটকে পরাজিত করেছে।’

নেতানিয়াহুর জোটের আসন কমে যাওয়ার প্রসঙ্গ টেনে বেনেট আরও বলেন, ‘ইসরায়েলের জনগণ জেগে উঠেছে এবং কথা বলেছে: নেতানিয়াহু হেরে গেছেন, আর ৭ অক্টোবরের সরকার বাড়ি ফিরে যাচ্ছে।’

তবে বুথফেরত জরিপের ফলাফলকে চূড়ান্ত ফল হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছেন বেনেট নিজেই। তিনি বলেন, প্রকৃত ফলাফলের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ এখনো অনেক কিছু পরিবর্তিত হতে পারে। এ সময় পরিবর্তনপন্থি জোটের নেতাদের মধ্যে আলোচনা ও সমন্বয় চলছে বলেও জানান তিনি।

নেতৃত্বের ধরন পরিবর্তনের অঙ্গীকার করে বেনেট বলেন, জনগণের দুর্ভোগের কথা শোনে এবং তাদের পাশে দাঁড়ায়—এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চান তাঁরা। দেশের বিভিন্ন এলাকার তৃণমূল পর্যায় থেকে পার্লামেন্ট ও রাষ্ট্রের নেতৃত্ব পর্যন্ত এই চেতনা ছড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি।

বুথফেরত জরিপে গ্যাডি আইজেনকোটের ইয়াশার পার্টি বিরোধী জোটের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উঠে এসেছে। অন্যদিকে বেনেটের বেয়াহাদ পার্টি ১২ থেকে ১৩টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এপ্রিল মাসে বেনেট ও ইয়ার লাপিদ একত্রে বেয়াহাদ পার্টি গঠন করেন। এর আগে লাপিদ ২০১৩ সালে প্রতিষ্ঠিত ইয়েশ আতিদ পার্টির নেতৃত্বে ছিলেন। অতীতে রাজনৈতিক মতপার্থক্যের কারণে দূরত্ব তৈরি হলেও পরে নেতানিয়াহুর বিরোধিতায় তাঁরা আবারও একসঙ্গে কাজ শুরু করেন।

(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮
রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আশঙ্কাজনক ১১
দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম
শাকিল হত্যায় ছেলের পক্ষে নন, বললেন এমপি আব্দুল আজিজ