রংপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আশঙ্কাজনক ১১

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪
অ- অ+

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। তাঁদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ মাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ওমর আলীর ছেলে মোজাফফর হোসেন। অন্য দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুড়িগ্রামগামী ‘খান এক্সপ্রেস’ পরিবহনের একটি দূরপাল্লার বাস বৈরাগীগঞ্জ মাজার মসজিদ এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনায় বাসের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে উদ্ধারকর্মীরা আহতদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।

ঘটনাস্থলে থাকা বড়দরগাহ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোয়াজ্জেম উদ্দিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কায় এ প্রাণহানি ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/২৮ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকায় তিনটি মেট্রোরেল প্রকল্পে আড়াই লাখ কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান লারসেন অ্যান্ড টুব্রো
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮
‘নেতানিয়াহু হেরে গেছেন’: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী
দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম